আজ রবিবার, মার্চ ৮, ২০২৬ খ্রিস্টাব্দ

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জ আহত মোঃ সিরাজুল ইসলামকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসণের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

১৩ আগষ্ট বুধবার দুপুর দেড়টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ অনুদান প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

গত বছরের ২৪’র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফতুল্লার কাশিপুরের মোঃসিরাজুল ইসলাম আহত হয়। তার চিকিৎসার ভার বহন করা পরিবারের কাছে কষ্টসাধ্য হয়ে পড়ে এবং সিরাজুলের স্ত্রীর দুই কিডনি ৫০% বিকল হওয়ায় চিকিৎসা করাতে বিপুল পরিমান অর্থের প্রয়োজন। তাই নারায়ণগঞ্জ জেলা প্রশাসণের পক্ষ থেকে স্বামী স্ত্রীর সুচিকিৎসার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

Exit mobile version