আজ রবিবার, মার্চ ৮, ২০২৬ খ্রিস্টাব্দ

 

“নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্বসেরা”এই স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছিল ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ এ্ই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন আনন্দ রিভারভিউ পার্ক এন্ড রিসোর্ট।

সোমবার (১১ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সাঙ্গে সাক্ষাৎ এর মাধ্যমে এই কর্মসূচিতে অংশ নেয় এই রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক।

আনন্দ রিভারভিউ পার্ক এন্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক ও নারায়ণগঞ্জ ক্লাবের সিনিয়র সহসভাপতি মারুফ আহমেদ বাবু বলেন, আমি জার্মান থেকে দেশে আসার পর আমি বৃক্ষরোপণের একটি চিন্তা-ভাবনা শুরু করি। তখন আমার একটি বাগানবাড়ি ছিল সেখানে প্রথম বৃক্ষরোপণ করি। এবং সেই থেকে এখন পর্যন্ত ওষধি, ফলজ, বনজ ও কাট গাছ রোপন করছি।

তিনি আরও বলেন, জেলা প্রশাসকের যে ১লাখ বৃক্ষরোপণ কর্মসূচি থেকে বেশ কিছু গাছ আমি নিয়ে রোপন করেছি। এবং আজ জেলা প্রশাসকের সাথে সাক্ষাতে অনুপ্রাণিত হয়ে ব্যাক্তি উদ্যোগে বন্দর উপজেলায় পাঁচ হাজার বৃক্ষরোপন কর্মসূচি নিয়েছি।

আমি পড়াশোনার সুবাধে জার্মানিতে ছিলম। তখন দেখেছি ইউরোপের দেশ গুলোতে ৬০ শতাংশ বনভূমি রাখে। সেখানে আমাদেশে বনভূমি মাত্রর ৮ শতাংশ, তবে সর্বনিম্ন ৩৩ শতাংশ থাকা উচিত একটি দেশের জন্য।

জেলা প্রশাসক বলেন, গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচি আমরা সবার কাছে পৌঁছে দিয়ে বাস্তবায়ন করতে চেয়েছিলাম। কারণ শুধু জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব না। যদি এই জেলার নগরিরা বাস্তবায়ন না করে। আমি ধন্যবাদ জানাই যারা এই কর্মসূচিতে বিভিন্ন ভাবে আমাদের সহযোগিতা করছে এবং করছে।

Exit mobile version