
মতিউর রহমান,তালা- সাতক্ষীরা,
তালা উপজেলার ১২ নং খলিল নগর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড হাজরাকাটি বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে আগামী( ০৯ই আগস্ট) খলিল নগর ইউনিয়নের নয়টা ওয়ার্ড কাউন্সিলর অধিবাসন গঠন উপলক্ষে ওয়ার্ড হাজরাকাটি বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮আগস্ট) সন্ধ্যা ৭ টা সময় হাজরাকাটি বাজার চৌরাস্তা মোড়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও তালা বাজার বণিক সমিতির সভাপতি এবং হাজরাকাটি ওয়ার্ড বি এন পির সভাপতি এস এম নুরুল ইসলাম, অনুষ্ঠান টি সঞ্চালয় করেন,খলিল নগর ইউনিয়নের যুবদলের যুগ্ন আহবায়ক নুর ইসলাম বিশ্বাস নুরু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলার যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইদুর রহমান সাইদ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মিল্টন হোসেন , সরদার হাসেম আলী, অদুদ সানা, সরদার রহমত আলী, ওহাব আলী মোড়ল, প্রমুখ । উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী।

