আজ রবিবার, মার্চ ৮, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁ(প্রতিনিধি); নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ছাত্রদল গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।রোববার দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় বিভিন্ন মার্কেট ও বাজারে সর্বসাধারণের মাঝে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কর করেন।গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।এসময় আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা তাতীদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল করিম ইয়াসিন, বৈদ্দ্যেরবাজার ইউপির স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, আশিকুর রহমান আশিক,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক মাসুদ রানা বাবু, সোনারগাঁও সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম প্রধান, সহ-সভাপতি আবু ইসলাম, সোনারগাঁও মহিলা কলেজের ছাত্রদলের সভাপতি সুমাইয়া আক্তার সাদিয়া মীম, সৈয়দ কবির হোসেন,ইঞ্জিনিয়ার আদিব,সজিব আহম্মেদ বাশার,আজমাঈন আহম্মেদ শাকিল, ইমন আহম্মেদ বুলেট প্রমুখ। গণসংযোগ ও লিফলেট বিতরণকালে অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেন, আগামী সংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ। সীমানা পুনঃ নির্ধারণের ফলে গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। বন্দর উপজেলাকে এ আসনে যুক্ত করার কারণে হিসাব নিকাশ পাল্টে গেছে। তিনি আরো বলেন, ৩১ দফা বাস্তবায়ন করতে পারলেই সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পাবে।

নাসির উদ্দিন সোনারগাঁও প্রতিনিধি
০১৮৫৫৮১১৬৮৫

Exit mobile version