সোনারগাঁ প্রতিনিধি; নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদী ইউনিয়নের বারদী নেছারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় অবৈধ,অগণতান্ত্রিক ও নির্বাচন ছাড়া কমিটি গঠনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। ৩০ জুলাই বুধবার দুপুরে উক্ত মাদ্রাসার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,চারবারের ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবক আব্দুর রাজ্জাক,মো.জসিম উদ্দিন ও জাহাঙ্গীর হোসেনসহ মাদ্রাসার শিক্ষার্থী,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ। এসময় ম্যানেজিং কমিটির সাবেক চারবারের সদস্য আব্দুর রাজ্জাক ও উপস্থিত শিক্ষার্থীরা বলেন, অবিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াই মাদ্রাসার অধ্যক্ষ মো. মহিউদ্দিন আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে কমিটি গঠন করেছে যাহা আগামী ২ আগষ্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়ার কথা রয়েছে। এসময় মাদ্রাসার গঠনতন্ত্র পরিপন্থী ও অগণতান্ত্রিক কমিটি ভেঙে দিয়ে পূনরায় সঠিকভাবে কমিটি করে ঘোষণা দেয়ার জন্য জোর দাবী জানান মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ।নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রসার একাধিক শিক্ষক জানান,অধ্যক্ষের বিরুদ্ধে আমরা কোন কথা বলতে পারিনা। কমিটির বিষয়ে উনি নিজে নিজেই সকল প্রক্রিয়া সম্পন্ন করেছেন। আমরা কিছু বলতে গেলে আমাদের চাকরির হুমকি দেন।মাদ্রাসার অধ্যক্ষ মো.মহিউদ্দিন বলেন,আমি সবাইকে জানিয়েই কমিটি করেছি,মনগড়া কমিটি করা হয়নি। আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে কমিটি করেছেন জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, আমি এখন অফিসিয়াল কাজে বোর্ড অফিসে ব্যস্ত রয়েছি,এবিষয়ে মাদ্রাসায় গিয়ে পরে কথা বলবো।
সোনারগাঁয়ে স্ত্রীকে হত্যা করে স্বামী পলাতক
সোনারগাঁ প্রতিনিধি; সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী গ্রামে শোভা নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রায়হানের বিরুদ্ধে। ৩০ জুলাই বুধবার বেলা ১১টার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে,রায়হান শোভার ঘরে ঝুলন্ত লাশ রেখে পালিয়ে যায়। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শোভা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিহত শোভার ফুপাতো ভাই জানান,চার বছর আগে সনমান্দি ইউনিয়নের মুসুরাকান্দি গ্রামের উজ্জর মিয়ার ছেলে রায়হানের সঙ্গে পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেন শোভা। পরবর্তীতে পারিবারিক সম্মতিতে সামাজিকভাবে তাদের বিবাহ সম্পন্ন হয়। কিন্তু বিয়ের কিছুদিন পর শোভার পরিবার জানতে পারে রায়হানের আর্থিক অবস্থা খুবই দুর্বল। শোভা একবেলা খেলে আরেক বেলা না খেয়ে থাকতেন। এসব কারণে শোভার পরিবার তাদের নিজ বাড়িতে এনে থাকতে দেয়।
পরিবারে থাকার সময় তাদের একটি ছেলে সন্তান জন্ম নেয়। কিন্তু স্বামীর বেকারত্ব ও দায়িত্বহীনতায় শোভা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং স্বামীকে কাজে যোগদানের জন্য চাপ দিতে থাকেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত। আজ সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করে দেন রায়হান। কিছুক্ষণ পরে শোভার মা মানসুরা বেগম মেয়ের ঘরে গিয়ে দরজা খুলে দেখেন,শোভা ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। শোভার মা বলেন,“বেলা ১১টার দিকে মেয়ের ঘরে কোনো সাড়া না পেয়ে ডাকতে যাই। দরজা খুলে দেখি ঘরের ভিতরে ঝুলছে। আমার ধারণা,স্বামী-স্ত্রীর ঝগড়ার একপর্যায়ে রায়হান আমার মেয়েকে হত্যা করে ফাঁসের নাটক সাজিয়ে পালিয়ে গেছে।”পুলিশ জানিয়েছে,বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্ত রায়হানকে আটকের জন্য অভিযান চলছে।
নাসির উদ্দিন সোনারগাঁও প্রতিনিধি
০১৮৫৫৮১১৬৮৫


