আজ রবিবার, মার্চ ৮, ২০২৬ খ্রিস্টাব্দ

 

প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় ফুটবল লীগের সাবেক খেলোয়াড় মোস্তাক আহমেদ মোস্তান ওরফে মাস্তান (৫০) ইন্তেকাল করিয়াছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। সোমবার দিবাগত রাতে তার নিজ বাসভবনে স্ট্রোক করে তিনি ইন্তেকাল করেন। আজ মঙ্গলবার (২৯ জুলাই) বাদ যোহর বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এদিকে মামা শ্বশুর সাবেক এ ফুটবলার মোস্তাক আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশিষ্ট সমাজসেবক মানিক মাষ্টার।

গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি তিনি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

Exit mobile version