আজ সোমবার, মার্চ ৯, ২০২৬ খ্রিস্টাব্দ

 জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সাতক্ষীরায় আহত ও শহীদ পরিবারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী ম্যারাথন।

শুক্রবার (১৯ জুলাই) সকালে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এই ম্যারাথনটি জেলা প্রশাসকের প্রাঙ্গণে প্রতীকী এ ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। পরে সেখান থেকে শুরু হয়ে জেলা স্টেডিয়াম সংলগ্ন টেনিস গ্রাউন্ড শেষ হয়।পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।পুরো আয়োজনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে ছিল উৎসাহ ও প্রাণচাঞ্চল্য।

এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম, জেলা জামায়াতে আমীর অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসাইন, সাবেক সদস্য সচিব সোহাইল মাহাদিন, মুখপাত্র মোহিনী তাবাসসুম, শহিদ আসিফ হাসানের ভাই রাকিব হাসান।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, আন্তর্জাতিক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, জেলা জামাতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীত কুমার, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান সহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা, শহীদ ও আহত পরিবারের সদস্য,বৈষম্যের ছাত্র আন্দোলনের সদস্য,বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মোঃ মনিরুল ইসলাম।

Exit mobile version