আজ বুধবার, জুন ৩, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ চার মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ জুন) সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় লন্ডন মার্কেট ভুইঁয়া কাঁচা বাজারের সামনে থেকে আসামিদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- সানারপাড় এলাকার মৃত বাছেদ ভূইয়ার ছেলে মোঃ রাজিব হাসান রনি (৩২), কুমিল্লা জেলার মেঘনা থানার মোঃ খলিলুর রহমানের ছেলে মোঃ নাহিদ হাসান (৩২), সানারপাড় এলাকার মোঃ স্বপনের ছেলে মোঃ শাহিন (২৬), সানারপাড় এলাকার আলী আকবরের ছেলে মোঃ পিয়াল হোসেন (২১)।

এসময় আসামিদের কাছ থেকে একশ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা হেরোইন সংগ্রহ করে আশেপাশের এলাকার মাদক ব্যাবসায়ী ও খুচরা ক্রেতাদের কাছে সরবরাহ করত।

আসামি রনির বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় মাদকের নয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর আলম জানান, সানারপাড় থেকে হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মাদকের মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version