আজ মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ আবুল কাশেম (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তিনি উপজেলার শুভপুর ইউনিয়নের কটপাড়া গ্রামের করিম মিয়ার ছেলে।

সেনাবাহিনীর ২৩ বীর চৌদ্দগ্রাম ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ জুন) রাতে কটপাড়া গ্রামে ওই মাদক কারবারির বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৫ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন ও নগদ কিছু টাকাসহ আবুল কাশেমকে আটক করা হয়।

পরে তাকে চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন বুধবার জানান, সেনাবাহিনী অভিযান শেষে আটক মাদক কারবারি আবুল কাশেমকে থানায় সোপর্দ করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে কুমিল্লা আদালতে পাঠানো হবে।

Exit mobile version