
প্রেস বিজ্ঞপ্তি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ আলম মানিক।
গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় শাহ আলম মানিক বলেন, ঈদুল আযহা আত্মত্যাগ ও আল্লাহ তা’য়ালার প্রেমে আত্মসমপর্ণের বার্তা নিয়ে আসে। কোরবানির এই ত্যাগের মর্মবানী অন্তরে ধারণ করে আমরা নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ নির্মাণের কাজ করে যাবো। ঈদের এ আনন্দ ছড়িয়ে পড়ুক সমাজের প্রতিটি স্তরে।
এসময় নারায়ণগঞ্জবাসীর কাছে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের সুস্বাস্থ্যের জন্য দোয়া কামনা করেন তিনি।

