আজ মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬ খ্রিস্টাব্দ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারত থেকে অনুপ্রবেশের দ্বায়ে দুই জনকে আটক করেছে ৫৮ বিজিবি। শনিবার (৩১ মে) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কুসুমপুর সীমান্ত থেকে দুই ব্যক্তিকে আটক করে তারা ।

আটককৃতরা হলো— যশোর জেলার শার্শা উপজেলার বাগুরি গ্রামের বোরহান উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৩১) এবং খুলনা জেলার কয়রা উপজেলার কয়রা গ্রামের আবুল হোসেনের ছেলে ইসরাফিল (২২) ।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ভোরের দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ কুসুমপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬১/১৮-আর হতে আনুমানিক ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সোনাগাড়ী মোড়ের পাকা রাস্তার ওপর হতে নিয়মিত টহল পরিচালনা করে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে আগমনকালে ২ জন (পুরুষ) বাংলাদেশী নাগরিক আটক করা হয়।

তিনি আরো জানান, আটকৃকতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Exit mobile version