আজ মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য প্রসারে পাকিস্তান বিনাসুল্কে পণ্য আমদানি-রফতানি করবে বলে জানিয়েছেন দেশটির বাংলাদেশস্থ হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর চেম্বার অব কর্মাস মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই তথ্য জানান তিনি। চেম্বার সভাপতি আকবর আলীর সভাপতিত্বে এসময় বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা ছাড়াও বিএনপি এবং জামায়াত নেতৃবৃন্দ অংশ নেন।

মতবিনিময় সভায় মারুফ জানান, বাংলাদেশের সাথে পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাই এটিকে টিকিয়ে রাখতে পাকিস্তান বিভিন্নভাবে সহযোগিতা করবে। এছাড়া ভিসা সহজীকরণসহ দুই দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসারে বাংলাদেশকে পাকিস্তান অগ্রাধিকার দেবে বলেও জানান তিনি।

পরে তাজহাট জমিদারবাড়ি পরিদর্শন করেন তিনি। আগামীকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং মতবিনিময় সভায় তার বক্তব্য দেয়ার কথা রয়েছে।

Exit mobile version