
নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি আরও সংবেদনশীল, মানবিক ও ভুক্তভোগীকেন্দ্রিক পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার নোয়াখালীতে “REFRESHER ORIENTATION ON SOP ON WHD” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালাটির শুভ উদ্বোধন করেন নোয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয়। উদ্বোধনের পাশাপাশি তিনি একটি গুরুত্বপূর্ণ সেশনে নিজে ক্লাস নেন।
সেশনে পুলিশ সুপার মহোদয় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে নারী, শিশু ও প্রতিবন্ধী সেবাপ্রার্থীদের প্রতি সর্বোচ্চ সহমর্মিতা, পেশাদারিত্ব এবং মানবিক আচরণের গুরুত্ব তুলে ধরেন। একইসাথে তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা বাস্তব কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে ভুক্তভোগীকেন্দ্রিক সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নোয়াখালী জেলা এবং প্রশিক্ষনের সদস্য বৃন্দ।

