
আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে সিদ্ধিরগঞ্জে টানা ১৬তম দিনেও সোমবার (১৬ নভেম্বর) রাজপথে সক্রিয় অবস্থানে রয়েছে শ্রমিকদল। নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক এস.এম. আসলামের নেতৃত্বে ধারাবাহিকভাবে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করছেন নেতাকর্মীরা।রাজনৈতিক অস্থিতিশীলতা, সন্ত্রাস ও নৈরাজ্যের আশঙ্কা মোকাবিলায় রাজপথে সতর্ক অবস্থান ধরে রেখেছে শ্রমিকদল। টানা ১৬ দিনের এই কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি ও সাংগঠনিক তৎপরতা চোখে পড়ার মতো বলে দলীয় সূত্রে জানা গেছে।
এস.এম. আসলামের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জে শ্রমিকদলের নেতাকর্মীরা রাজপথে নিজেদের অবস্থান সুসংহত করছেন। আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখছেন তারা। এদিকে, টানা ১৬ দিন রাজপথে অবস্থান কর্মসূচি পালনকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শ্রমিকদলের তৎপরতা নিয়ে আলোচনা চলছে। দলীয় নেতাকর্মীদের দাবি, নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে তাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস.এম আসলামের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদ জানান।এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক টি এইচ তোফা, সদস্য সচিব শরিফ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন মিয়া, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম রূপক, হাবিবুর রহমান হাবিব, শ্রমিক দল নেতা মোহাম্মদ আলী, বাদশা মিয়া, সবুজ, রাজিবুল হক, ওবায়দুল, রবিন ও সোহাগসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীরা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা ও যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখার আহ্বান জানান।

