
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ললাটি এলাকায় চোর আখ্যা দিয়ে ফারুক নামে এক যুবককে পিটিয়ে হত্যার বিচার চেয়ে আমিনুল ও অমিত হাসান সহ সহযোগীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মরদেহ নিয়ে এশিয়ান হাইওয়ে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।
৯ নভেম্বর দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি স্ট্যান্ডে মরদের নিয়ে মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন কয়েক শ” নারী ও পুরুষ। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়।
নিহতের স্বজনরা জানান,২৬ অক্টোবর রাতে আমিনুলের বাসায় চুরি হলে দুইদিন পর দুপুরে আমিনুল ও অমিত ফারুককে বাসা থেকে ডেকে নিয়ে কয়েকজন মিলে চোর আখ্যা তাকে পিটিয়ে আহত করে পরিবারের কাছে হস্তান্তর করে।
পরে গুরুত্ব অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তির ১০দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

