
মুক্তাগাছা থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ইসলাম যোগদানের পর গত পাঁচ মাসে বিভিন্ন অপরাধ দমনে অভিযান পরিচালনা করে মোট ৮৪৮ জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। গ্রেপ্তার হওয়াদের মধ্যে মাদ/কসংশ্লিষ্ট ১৫৪ জন রয়েছেন বলে জানা যায়।
পুরাতন মামলা, প্রিভেন্টিভ মামলা, সিআর ওয়ারেন্ট, জিআর ওয়ারেন্ট, মা/দক ও জু/য়াসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে এসব অভিযান পরিচালনা করা হয়েছে।
ওসি মোহাম্মদ কামরুল ইসলাম জানান, মা/দক, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কোথাও মা/দক কেনাবেচা, জু/য়া কিংবা যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে তা সরাসরি পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, অপরাধ দমনে সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো প্রয়োজনে মুক্তাগাছা থানা পুলিশ সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে মুক্তাগাছা থানা পুলিশ।
লাঙ্গুলিয়া মধ্যপাড়া পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মাদকবিরোধী সমাবেশে এসব কথা বলেন মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ইসলাম।

