
নারায়ণগঞ্জ প্রতিনিধি : গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে শ্রমিক দলের নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস.এম আসলামের নেতৃত্বের শ্রমিক দলের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন এবং বিভিন্ন গার্মেন্টস কারখানা পরিদর্শন করেন। বিভিন্নভাবে শ্রমিকদের বুঝিয়ে শান্ত রাখার চেষ্টা করে যাচ্ছেন তারা। শ্রমিক আন্দোলনকে পুঁজি করে কেউ যেন কারখানা, যানবাহন কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে নজরদারি রাখার কথা জানিয়েছেন এস.এম আসলাম। পরে বিকেলে শ্রমিকদল নেতা আসলামের নেতৃত্বে আওয়ামী লীগ বিরোধী মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিক দলের নেতৃবৃন্দ। এসময় শ্রমিক দল নেতা আসলাম বলেন, গত কয়েকদিন ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা চলছে। ডিসেম্বর মাসকে সামনে রেখে পরাজিত শক্তি ও গুপ্তচক্র নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। তবে শ্রমিকদের আন্দোলনের আড়ালে যারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তারা প্রকৃত শ্রমিক নয়। আমাদের নেতা শিমুল বিশ্বাস সারাক্ষণ ফোন দিয়ে নারায়ণগঞ্জের পরিস্থিতির খোঁজ খবর নিচ্ছেন। এ সময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সভাপতি টি এইচ তোফা, সাধারণ সম্পাদক শরীফ হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, ৪ নং ওয়ার্ড শ্রমিক দলের সদস্য সচিব কানন মিয়া, মো. সবুজ মিয়া, কোমল মিনিবাস শ্রমিক দলের সভাপতি কবির হোসেন মোড়ল, নাসিক ১নম্বর ওয়াডের শ্রমিক দলের আহবায়ক আলী রাজ, সদস্য সচিব বাদশা মিয়া, মোঃ সুমন, ৫ নং ওয়ার্ডের শ্রমিক দলের আহবায়ক হারুন আর রশিদ,৫ নং ওয়ার্ড যুগ্ন আহবায়ক মনির হোসেন, সদস্য সচিব লুৎফর রহমান জিম, নাসিক ২ নং ওয়ার্ডের শ্রমিক দলের আহবায়ক আলমগীর হোসে, সদস্য সচিব মো. মোস্তফা, যুগ্ম আহবায়ক রাসেল মিয়া, মোহাম্মদ জন ইসলাম, ফাতেমা মান্নান, খাদিজা, জবা আক্তারসহ প্রমুখ।

