
মোঃ হাফিজুল ইসলাম , সাতক্ষীরা: সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করে সাতক্ষীরা জেলা যুবদল।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের পরিবহন কাউন্টারের সামনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। প্রধান বক্তা ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ।
আলোচনা সভায় বিএনপি ও যুবদলের নেতারা
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী আলহাজ মো. আব্দুর রউফ, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির সাবেক সমন্বয়ক মো. হাবিবুর রহমান হবি এবং সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহিন।
এ ছাড়া বক্তব্য দেন জেলা যুবদলের সহসভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজ, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল, পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহিন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক কাজী রাসিউল করিম রোমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক দেবাশীষ চৌধুরী ও উজ্জ্বল সাধু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সুমন রহমান এবং আলীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান বাদশাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
আলোচনা সভা ও কেক কাটা শেষে বেলুন-ফেস্টুন উড়িয়ে এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। পরে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাওয়া সাইন্সের চোরা এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময় জেলা বিএনপি, জেলা যুবদল, পৌর ও উপজেলা যুবদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

