
গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সাধারণ মানুষের কাছে তুলে ধরতে নারায়ণগঞ্জ শহরে লিফলেট বিতরণ করেছে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দল।
রবিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় শহরের মিশনপাড়া মোড় থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে চাষাড়া ও কালীরবাজারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও দোকানদারদের হাতে লিফলেট তুলে দেন নেতাকর্মীরা।
এ সময় লিফলেটের মাধ্যমে গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি উদ্যোগ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার পদক্ষেপ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়। পাশাপাশি সরকারের জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ এবং এসব পদক্ষেপের সম্ভাব্য ইতিবাচক প্রভাব সম্পর্কে মানুষের কাছে তথ্য তুলে ধরেন নেতাকর্মীরা।
নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন ও সদস্য সচিব মাহবুবুর রহমান জুলহাস বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধান এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার বিষয়ে সচেতনতা সৃষ্টি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
তারা আরও বলেন, সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জনসাধারণকে অবহিত করা এবং সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দিতেই কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় এ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।
নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহবুবুর রহমান জুলহাসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ- সভাপতি জহিরুল ইসলাম হারুন, যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দেলু, সদস্য দপ্তর তাজুল ইসলাম সায়েম, ১৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাবিবুল বাশার সোহান, ১৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রনি মল্লিক, সদস্য সচিব মাহফুজুর রহমান, ১৬নং ওয়ার্ডের সদস্য সচিব আলামিন, গোপনগর ইউনিয়ন আহ্বায়ক আফজাল হোসেন প্রমু

