
সোনারগাঁ(প্রতিনিধি); সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর ১৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী শিক্ষা অফিসার মো.মীর মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আল মুজাহিদ মল্লিক। প্রধান মেহমান ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ আজাহারুল ইসলাম মান্নান সাহেবের রাজনৈতিক সচিব মো.খায়রুল ইসলাম সজিব। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ সংসদ সদস্যের পিএস মো.সেলিম হোসেন দীপু,জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামরুজ্জামান,উপজেলা জাসাসের সভাপতি মো.আমির হোসেন প্রধান,নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.নাসির উদ্দিন প্রমূখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্র দলের সাবেক আহবায়ক মো.জাকারিয়া ভুইঁয়া। এসময় মহজমপুর ১৭ নং সরকারি প্রাথমিকবিদ্যালয়ের কমিটি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সকল শিক্ষক মন্ডলীসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

