
১। বাংলদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, চোরাচালান, মাদক উদ্ধার চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

২। এরই ধারাবাহিকতায় র্যাব-১১, সিপিএসসি নরসিংদী এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখ নরসিংদী জেলার নরসিংদী মডেল থানাধীন তরোয়া জেলখানা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ২৮০ বোতল স্কাফ সিরাপ সহ ০২ জন বড় মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
৩। উল্লেখ্য যে, ব্রাহ্মণবাড়িয়া-কিশোরগঞ্জ জেলা হয়ে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে নরসিংদী জেলা ও আশ-পাশের এলাকা গুলোতে নিয়ে যাচ্ছে, এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি নরসিংদী এর একটি চৌকস আভিযানিক দল ১২ সেপ্টেম্বর ২০২৬খ্রি. তারিখ বিকাল ১৫.৩০ ঘটিকার সময় নরসিংদী জেলার নরসিংদী মডেল থানাধীন তরোয়া জেলখানা মোড় এলাকায় অবস্থান নেয় এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশী করা হয়। এসময় র্যাবের উপস্থিতি দেখতে পেয়ে ০২ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে উপস্থিত র্যাব সদস্যদের সহায়তায় তাদেরকে আটক এবং তাদের হেফাজত থাকা ০২টি ব্লু ও নীল রংয়ের ব্যাগের মধ্য হতে রক্ষিত অবস্থায় ২৮০ বোতল অবৈধ মাদক দ্রব্য স্কাফ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়। আসামিদের নাম ও ঠিকানা ১। মোঃ দুলাল মিয়া(৩৫), পিতা-মোঃ তালেব হোসেন, মাতা-মোছাঃ ছকিনা খাতুন, সাং-নোয়াপাড়া, বনগ্রাম, থানা-কটিয়াদী, জেলা-কিশোরগঞ্জ ও ২। মোঃ সিহাব আলী (২০), পিতা- মৃত সোহেল মিয়া, মাতা-মৃত আমেনা বেগম, স্থায়ী সাং-কালী বাড়ী, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট, বর্তমান সাং-গুচ্ছগ্রাম, উত্তর পাড়া, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট। পরবর্তীতে আসামিদ্বয়কে আইনানুগ কার্যক্রমের জন্য নরসিংদী জেলার নরসিংদী মডেল থানায় হস্তান্তর এবং মামলা রুজু করা হয়।

