
নারায়ণগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রীর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে সিদ্ধিরগঞ্জের ৯৩ নং সুমিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ পালিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম মানিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
অ্যাডভোকেট শাহ আলম মানিক বলেন, ‘জীবন বাঁচাতে বৃক্ষের অবদান অপরিসীম। একটি গাছ এক টুকরো প্রাণ।’
এসময় তিনি উপস্থিত সকল শিক্ষার্থীর অভিভাবকদের একটি করে গাছ লাগানোর অনুরোধ করেন।
এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সভাপতি মো: হানিফ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ প্রমুখ।

