
সোনারগাঁ(প্রতিনিধি); নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরীর প্রবেশ দ্বারে ধ্বংস হয়ে যাওয়া প্রাচীন সেতু পূনরায় নির্মনের দাবীতে মানববন্ধন করা হয়েছে।সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি শুক্রবার সকালে পানাম নগরীতে এ মানববন্ধন করে।মানববন্ধনে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েসের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাপ্তাহিক সোনারগাঁও পরিক্রমার প্রধান সম্পাদক আরিফুর রহমান,সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন,যুগ্ম আহ্বায়ক কবি ও সংগঠক রহমান মুজিব,সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী,শিক্ষা ও গবেষনা সম্পাদক কবি মোয়াজ্জেনুল হক,সাংগঠনিক সম্পাদক মোফাখখার সাগর,উদীচী শিল্প গোষ্ঠী সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ,সাংবাদিক বিল্লাল হোসেন,সুমন আল হাসান ও প্রকৌশলী বাবুল মোল্লা প্রমূখ।মানববন্ধনে বক্তারা বলেন,পানাম নগরীর প্রবেশদ্বারে একটি ছোট্ট প্রাচীন সেতু ছিল। ২০০১ সালের পর সেই সেতুটি স্থানীয় প্রভাবশালী মহল ভেঙে ফেলে।এই সেতুটি পানাম নগরীর ইতিহাস ঐতিহ্যকে ধারণ করত। এ নগরীর হারানো ঐতিহ্য ফিরে আনার জন্য সেতুটি পুরনো আদলে দ্রুত পুননির্মাণের দাবি জানানো হয়।

