
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ কসমো গ্রুপ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে ‘হায়দার ফ্যামিলি’ নামে একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও মানবিক সহায়তা প্রকল্প চালু করেছে।
আজ ৩রা জুলাই, ২০২৬ইং (শুক্রবার) এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই মানবিক প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনরা
– জনাব জহির উদ্দিন হায়দার কসমো গ্রুপের প্রতিষ্ঠাতা জনাব মোঃ মোফাজ্জল হক — সাবেক সভাপতি, রাজাবাড়ী ইউনিয়ন বিএনপি
জনাব মাহাবুব মাষ্টার সাবেক সভাপতি, রাজাবাড়ী ইউনিয়ন বিএনপি জনাব মিনহাজ খান রিপন — সাবেক সভাপতি, রাজাবাড়ী ইউনিয়ন ছাত্রদল জনাব আলতাব হোসেন পলান যুগ্ম আহ্বায়ক, রাজাবাড়ী ইউনিয়ন বিএনপি জনাব কলিম উদ্দিন,যুগ্ম আহ্বায়ক, ৮ নং ওয়ার্ড বিএনপি জনাব মোঃ আওলাদ হোসেন সাবেক যুগ্ম সম্পাদক, ৯ নং ওয়ার্ড বিএনপি জাহিদুর রহমান বাদল অধ্যক্ষ বর্নমালা স্কুল এন্ড কলেজ। তমা আক্তার হায়দার ফ্যামিলি’ উত্তাধিকার
প্রতিপাদ্য ও লক্ষ্য
মানবতার পাশে, আমরা আছি সবসময়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কসমো গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি। ‘হায়দার ফ্যামিলি’ প্রকল্পের মাধ্যমে তৃণমূল পর্যায়ের দুস্থদের মাঝে খাদ্য, বস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হবে।
উদ্যোগের বৈশিষ্ট্য
– সম্পূর্ণ অরাজনৈতিক মানবিক প্রকল্প
প্রধান লক্ষ্য — মানবতার সেবা ও সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন তৃণমূল পর্যায়ে খাদ্য, বস্ত্র ও মানবিক সহায়তা প্রদান
সুধীসমাজের অভিনন্দন
কসমো গ্রুপের এই মানবিক উদ্যোগকে সুধীসমাজ ও এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। সমাজের বিত্তশালী প্রতিষ্ঠানগুলোর এমন উদ্যোগকে তারা স্বাগত জানিয়ে আরও বেশি মানবিক কার্যক্রম সম্প্রসারণের পরামর্শ দিয়েছেন।

