
অদ্য ০২ জুলাই ২০২৬ খ্রি. ‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’ উদযাপন উপলক্ষে নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব শান্তনু কুমার দাশের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর সম্মানিত জেলা প্রশাসক জনাব মুহাম্মদ শফিকুল ইসলাম মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয় ভার্চুয়ালি অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দেশপ্রেম, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন, মানবিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

