
সোনারগাঁ(প্রতিনিধি); নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধীদের জেরে একজনকে কুপিয়ে জখম করা হয়েছে। ২ জুন মঙ্গলবার সকালে উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর বাড়িপাড়া এলাকায় পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধীদের জেরে নাজিমুদ্দিন (৬৫)নামে এক বৃদ্ধাকে পিটিয়ে কুপিয়ে জখম করা হয়। জানাযায়,বহুদিন ধরে বাড়ির জমি নিয়ে প্রতিপক্ষের আজিজগংদের সাথে শত্রুতা চলে আসছিল। বৃদ্ধা নাজিমদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

