
প্রেস বিজ্ঞপ্তি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে রিয়াদ নামের এক কলেজ ছাত্রকে মাদক ব্যবসায়ী বানানোর হীন অপচেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে সামাজিক নিরাপত্তা হীনতায় ভুগছেন কলেজ ছাত্র রিয়াদ। গত বেশ কয়েকদিন ধরে বিভিন্ন পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমাজের স্বীকৃত মাদক ব্যবসায়ীদের সাথে তার ছবি জুড়ে দিয়ে সামাজিক ও পারিবারিক ভাবে হেনস্তা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ কলেজছাত্র রিয়াদের পরিবারের। গণমাধ্যমে প্রেরিত এক প্রতিবাদ লিপিতে রিয়াদ বলেন, সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রণোদিত। একটি কুচক্রী মহল আমাকে সামাজিকভাবে হেও প্রতিপন্ন করার জন্য প্রতিবেদককে ভুল বুঝিয়ে এই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য প্রণীতভাবে সংবাদটি প্রকাশ করিয়েছেন। ফলে আমার ও আমার পরিবারের দীর্ঘদিনের সামাজিক মান মর্যাদা ক্ষুন্ন হয়েছে। মাদকের সাথে আমার কখনও কোনো সংশ্লিষ্টতা নেই। এই মিথ্যা সংবাদের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একটি কুচক্রি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মাদক ব্যবসায়ীদের সাথে আমার ছবি জুড়ে দিয়ে এ নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমার পরিবারের সাথে অনেকের বিরোধ রয়েছে। হয়তোবা তারা সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে এই ধরণের সংবাদ প্রকাশিত করেছে বলে আমি মনে করি। সেই সাথে উক্ত প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি।

