
বিদ্যমান তেল শেষ হওয়ার আগেই বিকল্প বিভিন্ন উৎস থেকে ক্রয় করা তেল দেশে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আর চাহিদা অনুযায়ী বর্তমানে দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই বলেও জানান।
এছাড়া, চলতি সেচ মৌসুমে বিদ্যুতের সরবরাহ নিশ্চিতের জন্য অন্যত্র বিদ্যুতের অতিরিক্ত ব্যবহার কমিয়ে আনার উদ্যোগ নেওয়ার কথা-ও বলেছেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তরপর্বে এসব কথা জানান ইকবাল হাসান মাহমুদ।
জ্বালানি তেলের সংকট ও পাম্পগুলো বেশিরভাগ সময় বন্ধ থাকা নিয়ে করা প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিটি পাম্পে যে পরিমাণ তেল দেওয়ার কথা, ঠিক সেই পরিমাণই দেওয়া হচ্ছে। কিন্তু প্যানিং বায়িং (আতঙ্কে অতিরিক্ত কেনা) করছে বলে সংকট দৃশ্যমান হচ্ছে।
এদিকে, অন্তর্বর্তী সরকারের আমলের ১৩৩ অধ্যাদেশের বিষয়ে আজ সংসদীয় বিশেষ কমিটির প্রতিবেদন উপস্থাপন করার কথা রয়েছে।

