
গত ২৫ শে মার্চ বুধবার বিকাল থেকে শুরু হওয়া সনাতন ধর্মাবলম্বীদের নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে অষ্টমী স্নানে প্রতিবছরের ন্যায় এবারও জাগো হিন্দু পরিষদের পক্ষ থেকে সেবা ক্যাম্প স্থাপন করা হয়। উক্ত সেবা ক্যাম্পে এমবিবিএস ডাক্তারের মাধ্যমে পুণ্যার্থীদের ফ্রী চিকিৎসা এবং শুকনো খাবার ও সার্বক্ষণিক পানীয় জলের ব্যবস্থা সহ খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়।এছাড়াও কেন্দ্রীয় ক্যাম্পের নির্দেশনা অনুযায়ী আশেপাশে প্রতিটি স্নান ঘাটে পুর্নার্থীদের সচেতন মূলক কর্মকান্ড সহ পূন্যার্থীরা যাতে নির্বিঘ্নে স্নান করতে পারে এজন্য বিভিন্ন ঘাটে এবং রাস্তায় স্বেচ্ছাসেবক টিম প্রদান করা হয়।
টানা দুই দিনের সার্বক্ষণিক সেবা কার্যক্রম শেষে ২৬ তারিখ বিকাল তিনটায় স্নান শেষ হওয়ার পর কার্যক্রম সমাপ্তি ঘোষনা করা হয় ।
এ সময় জাগো হিন্দু পরিষদ নারায়ণগঞ্জ জেলার সম্মানিত সভাপতি সঞ্জীবন মন্ডলের সভাপতিত্বে ও মহানগরের সভাপতি উজ্জ্বল ঘোষের সার্বক্ষণিক তত্ত্বাবধানে ফ্রী চিকিৎসা সেবা করেন নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার বিভূতি ভূষণ দাস দিপু,স্বেচ্ছাসেবক টিমের প্রধান হিসেবে কাজ করেন রামকানাই চন্দ্র দাস ও পলাশ চন্দ্র সেন, রতন চন্দ্র দাস। এ সময় উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ জেলার সাধারণ সম্পাদক সুজন দাস মহানগরের সাধারণ সম্পাদক জনি ভৌমিক জেলার সহ-সভাপতি চন্দন দে,রুপগঞ্জ উপজেলার টিম নিয়ে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সম্মানিত আহ্বায়ক সবুজ চন্দ্র দাস, সদস্য সচিব সজীব চন্দ্র দাসের নেতৃত্বে বিশাল একটি স্বেচ্ছাসেবী টিম। মোগড়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক টিমের প্রধান হিসেবে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন মোগরাপাড়া ইউনিয়ন কমিটির সম্মানিত সভাপতি সঞ্জয় চন্দ্র দাস সাধারণ সম্পাদক রাজেশ দাস অন্যান্য সদস্যবৃন্দ।

