
স্টাফ রিপোর্টার: একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের জন্য কমিশনের পাশাপাশি সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। নির্বাচন কমিশন যেখানে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পারিশ্রমিক ও নানাবিধ সুযোগ-সুবিধা প্রদান করে, সেখানে একমাত্র সাংবাদিকরাই এমন একটি পক্ষ যারা বিনা পারিশ্রমিকে, বিনা সুযোগ-সুবিধাতে জনমনের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে মাঠে থাকেন।
অথচ দুঃখজনক বাস্তবতা হলো, এই সংবাদকর্মীরাই নির্বাচন কমিশনের কাছ থেকে সবচেয়ে বেশি অবহেলা ও বৈষম্যের শিকার হন। হন নানাভাবে হয়রানি। যেখানে সাংবাদিকদের জন্য নির্বাচনে পর্যবেক্ষণ কার্ড একটি ন্যূনতম অধিকার তথা অপরিহার্য, সেই কার্ড পেতে সাংবাদিকদের যে পরিমাণ নাকানিচুবানি খেতে হয়, অপমানিত হতে হয়, তার কোনো শেষ নেই। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক রোষানলে শিকার হতে হয়, নানামুখী অনধিকার বাস্তবতার শিকার হতে হয়।
এক্ষেত্রে গাজীপুরে সাংবাদিকদের নির্বাচন পর্যবেক্ষণের কার্ড বিতরণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলম হোসেন কথা বলতে চাননি অন্য দপ্তরে যেতে বলেছেন এডিসি নজির আহমদ কাছে তিনি আবার আরেক দপ্তর কথা বলছেন। নির্বাচন পর্যবেক্ষণের কার্ড বিতরণ করতে গিয়ে বিষয়টি খুবই দুঃখজনক সত্য। সাংবাদিকদের এই কার্ড সংগ্রহে অনেককে হেনস্তা স্বীকার করতে হচ্ছে। পেশাদার সাংবাদিককে তকমা দিয়ে অপমান করে নিজ কক্ষ থেকে বের করে দিচ্ছেন। অভিজ্ঞ ও পেশাদার সাংবাদিককে কার্ড পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত করছেন গাজীপুর এডিসি (সার্বিক) নজির আহমদ ।
নির্বাচন কমিশন যদি সত্যিই একটি অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে চায়, তাহলে সাংবাদিকদের প্রতি এই অবহেলা ও বৈষম্যমূলক আচরণ বন্ধ করতে হবে। কারণ সাংবাদিকদের অবাধ ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত না করলে একটি স্বচ্ছ নির্বাচন কেবল কাগজেই সীমাবদ্ধ থাকবে

