
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব গোলাম মসীহ্ ২৪ জানুয়ারি শনিবার বিকাল ৩:০০টায় গণসংযোগ করেন।
এসময় তিনি বলেন, আমার মূল অঙ্গীকার দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক সমাজ ব্যবস্থা, কর্মসংস্থান ও অর্থনৈতিক নিরাপত্তা,নিরাপদ সমাজ ও শান্তিপূর্ণ জীবন পরিবেশ রক্ষা ও পরিকল্পিত নগরায়ণ মানসম্মত শিক্ষা ও আধুনিক স্বাস্থ্যসেবা, ধর্মীয় সম্প্রীতি ও মানবিক অধিকার নিশ্চিত করা।
উপস্থিত ছিলেন সোনারগাঁও থানা নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীল সহ আনন্দবাজার ইউনিট কমিটির নেতাকর্মী

