
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাতক্ষীরা সদর ৮ নং লাবসা ইউনিয়ন বিএনপি’র এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সাতক্ষীরার মিল বাজারে ওয়ার্ড বিএনপির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান আলীর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব এবং লাবসা ইউনিয়নের ৭ বারের চেয়ারম্যান আব্দুল আলীম।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুল ইসলাম, সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী, জাতীয়বাদী সাতক্ষীরা আইনজীবী ফোরামের আহবায়ক এডভোকেট আকবর আলী,লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, বিএনপি নেতা আতিয়ার রহমান, ৮ নং বিএনপির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, এসময় উপস্থিত ছিলেন মেম্বার নজিবুর রহমান টুটুল, আমিনুর রহমান রাজু, রফিকুল ইসলাম বিএনপি নেতা, সাধারণ সম্পাদক ওয়ার্ড বিএনপি মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি।
এসময় বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এ দেশের মানুষ কতটা ভালোবেসেছিল, তার প্রমাণ আমরা প্রত্যক্ষ করেছি। তার জানাজা পৃথিবীর বুকে একটি ইতিহাস হয়ে থাকবে। একজন সাধারণ গৃহিণী থেকে সংগ্রামের মধ্য দিয়ে তিনি দেশের নেত্রী ও মহীয়সী নারীতে পরিণত হয়েছেন। জীবনজুড়ে গণতন্ত্রের জন্য আপসহীনভাবে সংগ্রাম করেছেন এবং নিজ জীবন উৎসর্গ করে না ফেরার দেশে চলে গেছেন।”
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রফিকুল ইসলাম রফিক।

