
ফেনীতে মাদক বিরোধী অভিযানে ৯০ বোতল বিদেশি মদ ও ৬ কেজি গাঁজাসহ বিল্লাল মিজি বেলাল (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে ফেনী পৌর এলাকার পেট্টো বাংলা এলাকার খোদেজা হাজারী কলোনী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, আসন্ন থার্টিফাষ্ট নাইট উৎযাপন ও নিউ ইয়ারকে কেন্দ্র করে পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ফেনী মডেল থানাধীন পেট্টো বাংলা এলাকার খোদেজা হাজারী কলোনীতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিল্লাল মিজি নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বিল্লালের তথ্যমতে, তার নিজের ভাড়া বাসায় খাটের নিচে বিশেষ কৌশলে এবং পানি সরবারাহ ট্যাংকির ভিতর বিশেষ কায়দায় লুকানো ছোট বড় বিভিন্ন সাইজের বিদেশি ব্রান্ডের ৯০ বোতল বিদেশি মদ ও ৬ কেজি গাঁজা জব্দ করেন। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সে জানায় আসন্ন থার্টিফাষ্ট নাইট উৎযাপন ও নিউ ইয়ারকে কেন্দ্র করে যুব সমাজের মধ্যে মাদকের সরবারাহের জন্য উক্ত মাদক মজুদ করছিলেন ।
পুলিশ জানায়, মাদকের উৎস এবং এর সাথে জড়িত অন্যান্য আসামিদের বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

