
সোনারগাঁ(প্রতিবনিধি): নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের পক্ষ হইতে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ফারজানা রহমানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কার্যালয়ে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। গত ২৮.১১.২০২৫ ইং তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সারা বাংলাদেশের প্রতিটি উপজেলায় লটারির মাধ্যমে সকল ইউএনওকে বদলি করা হয়। বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচছা বিনিময় সংবর্ধনার সময় মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.কামরুজ্জামান,বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.আল মামুন,নোয়াগাও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.আতাউর রহমান সহ সকল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন। মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন গত ১ বছর সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর তিনি বিভিন্ন উন্নয়ন কাজ সহ অতি দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন।

