
নারায়ণগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ বন্দর থানা মহিলা দল ও মহানগর জেলা নেতৃবৃন্দের উদ্যোগে এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীর উপস্থিতিতে এই মোনাজাতে নেত্রীর দীর্ঘায়ু কামনা করা হয়।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বন্দর থানাধীন ২৫ নং ওয়ার্ডের আল বায়তুল আমিন জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি ও আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা মহিলা দলের সভাপতি নাজমা বেগম এবং বন্দর থানা মহিলা দলের আহ্বায়ক মিতু। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর মহিলা দলের সাবেক সহ-সভাপতি নাছিমা বেগম।
বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে এই আয়োজনে সংহতি জানাতে উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি নুর ইসলাম লাবলু, ৮নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহ-সভাপতি বাবুল ডালি, সাধারণ সম্পাদক আবুল কালাম খোকন, সাংগঠনিক সম্পাদক হাবুল প্রধান, সমাজকল্যাণ সম্পাদক ফরহাদ হোসেন মাসুদ এবং ক্ষুদ্রঋণ ও শিল্প বিষয়ক সম্পাদক সামসুল হক তমাল। এছাড়াও ৮নং ওয়ার্ড বিএনপি সদস্য জুয়েল রানা ও গোলাম রাব্বি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মাহবুল হোসেন, বিএনপি নেতা মো. নূরে আলম খন্দকার, বন্দর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খান এবং মুছাপুর ইউনিয়ন কৃষকদল সভাপতি কামাল আমান। ২৫নং ওয়ার্ডের সাবেক কমিশনার এনামাত হোসেন ও আল বায়তুল আমিন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দও দোয়ায় অংশ নেন।
আল বায়তুল আমিন জামে মসজিদের পেশ ইমাম সিদ্দিদুর রহমান মোনাজাত পরিচালনা করেন। তিনি হাদিসের বিশেষ দোয়া, “আল্লাহুম্মা রব্বান নাসি মুজহিবাল বা’সি ইশফি আনতাশ-শাফি, লা শাফিয়া ইল্লা আনতা শিফাআন লা ইউগাদিরু সাকামা” পাঠ করে নেত্রীর আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করেন।

