
সোনারগাঁ(প্রতিনিধি); নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন,তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩ নভেম্বর জামপুর ইউনিয়নের বস্তল এ্যাম্পেয়ার স্টিলমিল এর মাঠে –বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান উপস্থিতিতে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.মোশাররফ হোসেন,পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার,উপজেলা বিএনপির, উপজেলা বিএনপির ২ নং সাংগঠনিক সম্পাদক মো. মজিবুর রহমান,৩ নং সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন,উপজেলা ওলামাদলের আহবায়ক মাওলানা ওমর ফারুক উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু,জামপুর বিএনপির নেতা মো.গোলজার প্রধান প্রমূখ।এসময় জামপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীসহ সাধারণ জনগণ দোয়া মাহফিলে অংশ গ্রহণ করে।দোয়া মাহফিলে আজহারুল ইসলাম মান্নান বলেন,“দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

