
মতিউর রহমান,
তালা, সাতক্ষীরা,প্রতিনিধি।
পবিত্র ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে সাতক্ষীরা তালায় আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
শনিবার (৬ সেপ্টেম্বর) তালা উপজেলা মডেল মসজিদে অনুষ্ঠিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়তের নায়েবে আমির আলহাজ্ব ডাঃ মাহমুদুল হক, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা তাওহীদুর রহমানের পরিচালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার আমির মাওলানা মফিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আকবর হোসেন, সিনিয়র সহ-সভাপতি শামীম খান,সহ-সভাপতি সাইদুর রহমান সাঈদ, বিএনপি নেতা বিশ্বাস ওয়াজেদ আলী, ইউ এন ও অফিসের নাজির মোহাম্মদ মনিরুজ্জামান, তালা উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ হাফিজুর রহমান , কোষাধ্যক্ষ মতিউর রহমান, সিনিয়র সাংবাদিক এস এম নজরুল ইসলাম, সাংবাদিক মোঃ জাহাঙ্গীর হাসান, তালা ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মুজিবুর রহমান, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুস, ইসলামী ছাত্রশিবির তালা উপজেলা সভাপতি জামালুল বান্না, জামায়াত ইসলামির উপজেলা কর্ম পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান রেন্টু, সাংবাদিক এসএম মোতাহেরুল হক শাহিন, তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক মুফতি এনামুল ইসলাম, আরিফুল হক আকাশ, আবু সাঈদ, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল ইসলাম রেজা সহ স্থানীয় মুসল্লীবৃন্দ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা তাওহীদুর রহমান। দোয়া ও মোনাজাত শেষ মুসল্লিদের সম্মানে উপজেলা প্রশাসনের আয়োজনে তালা শিল্পকলা একাডেমিতে তবারক (মাংস খিচুড়ি) আয়োজন করা হয়৷ এতে অংশগ্রহণ করেন
উপজেলা মসজিদের মুসল্লীবৃন্দ, পার্শ্ববর্তী কয়েকটি মাদ্রাসার ও এতিমখানা শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দসহ স্থানীয় কয়েক’শ জনসাধারণ উপস্থিত ছিলেন ,
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তালা উপজেলা প্রশাসন ইসলামিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ

