
মতিউর রহমান, তালা,সাতক্ষীরা প্রতিনিধি।
১৮ আগস্ট(সোমবার) সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিসার হাজেরা খাতুন এর সভাপতিত্বে,কৃষি সম্প্রসারণ অফিসার জি এম শাওনের পরিচালনায় তালা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১২ নম্বর খলিল নগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে কৃষকদের নিয়ে ফিল্ড টেকনোলজি অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপ-পরিচালক,মোহাম্মদ সাইফুল ইসলাম, খামারবাড়ি,সাতক্ষীরা । তিনি তার বক্তৃতায় কৃষক – কৃষাণীর মাঝে ব্রি ধান ১০৬ রোপা আউশ জাত পরিচিতি,জাতের বৈশিষ্ট্য, এ জাতের বিশেষ প্রয়োজনীয়তা, জীবনকাল, ফলন, চাষাবাদ পদ্ধতি, স্যার ব্যবস্থাপনা, রোগ বালাই ও পোকামাকড় দমন, আগাছা দমন, সেচ ব্যবস্থাপনা,ও সর্বশেষ ফসল কাটা ইত্যাদি সম্পর্কেই কৃষক কৃষাণীদের মাঝে তুলে ধরেন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মহসিন হোসেন, সংরক্ষণ কর্মকর্তা বেলাল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা আজমিরা ও সামিউল ইসলাম,সাংবাদিক সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

