
মতিউর রহমান, তালা, (সাতক্ষীরা)প্রতিনিধি: উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিযে ২০২৫/২০২৬ অর্থ বছরে সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিষখালীতে ভি ডব্লিউ বি কার্ডের অসহায় ও দুস্হদের মধ্যে ৩০ কেজি চাউল বিতারন করা হয়েছে । ১৩ ই আগস্ট বুধবার সকাল ১০ টায় খলিষখালী ইউনিয়ন পরিষদের সামনে এ চাউল বিতারন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন খলিষখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাব্বির হোসেন, ইউপি সচিব বিশ্বজিত ঘোষ,ইউপি সদস্য সোলাইমান সরদার, তপন বাছাড়, চায়না রানী সরকার, মহিলা বিষয়ক অধিদপ্তরের সদস্য আসাদুল ইসলাম, এন জি ও প্রতিনিধি রাজিবুল ইসলাম , সাংবাদিক শাহিন আলম সহ স্হানীয় ব্যক্তিবর্গ।

