
মো: হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : “বাংলাদেশের নিরাপদ সার্বভৌমত্ব: প্রয়োজন সৎ, যোগ্য ও দক্ষ যুব নেতৃত্ব” এই প্রতিপদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর যুব বিভাগের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর ও সদর যুব বিভাগের উদ্যোগে -এ বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি প্রভাষক ওমর ফারুক, জেলা অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, শহর শিবির সভাপতি আল মামুন, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম ও সেক্রেটারী খোরশেদ আলম, সদর সেক্রেটারী হাবিবুর রহমান, শহর যুব বিভাগের সভাপতি আবু তালেব, সদর যুব বিভাগের সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।
সভায় বক্তরা বলেন, জাতীয় জীবনে যুবকদের অবদান অনস্বীকার্য। জুলাই গণঅভ্যুত্থানের পর যুব সমাজের প্রতি দেশবাসীর প্রত্যাশা আরও বেড়ে গিয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয়— বিশ্বের বড় বড় পরিবর্তন এসেছে যুবকদের হাত ধরেই। বক্তরা আগামীর বাংলাদেশ গঠনে যুবকরাই অগ্রণী ভূমিকা রাখবে। পাশাপাশি সুস্থ জাতি গঠনে যুবশক্তির বিকাশের জন্য সুন্দর ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে।

