
সোনারগাঁ (প্রতিনিধি): ঐতিহাসিক ৫ই আগস্টকে স্মরণ করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সোনারগাঁ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জামপুর বিএনপির সভাপতির উদ্যোগে বিজয় র্যালী বের করা হয়। গতকাল মঙ্গলবার সকালে ৫ই আগস্টকে স্বরণ ও স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন বিএনপির নেতা কর্মীদের নিয়ে বিজয় র্যালী বের করা হয়। সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আল মুজাহিদ মল্লিক এর সভাপতিত্বে আনন্দ মিছিলে অংশে গ্রহণ করেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো.আমজাদ হোসেন লতিফ,সোনারগাঁ উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো.ওসমান মিয়া,ইউনিয়ন বিএনপির কৃষক দলের সভাপতি মো.শাহ আলম,ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম সরকার,যুবদল নেতা মো.শাহীন ভুইয়া,বিএনপির নেতা মো.তাহের আলী,মো.সুলতান আল মামুন,সেচ্ছাসেবক দলের নেতা মো.নুরুন্নবী, সোনারগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মো.আঃ রহিম প্রমূখ। এসময় ইউনিয়ন বিএনপির নেতা কর্মী অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতৃবৃন্দসহ মিছিলে অংশে করে মালিপাড়া থেকে বস্তল এশিয়ান হাইওয়ের সড়কেের পাশে সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ সোনারাগাঁ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক বলেন, ফ্যাসিবাদ হাসিনার পতন না হলে,আওয়ামী দোসরদের ও বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের অন্যায় অত্যাচার সহ্য করতে হতো। হাসিনা পতনের এক বছর আজ। হাসিনা গণহত্যা করে পালিয়ে গেলেও ফ্যাসিবাদদের ষড়যন্ত্র শেষ হয়নি। সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সোনারগাঁয়ে কোম্পানির রং এর কাজ করতে গিয়ে সাত তলা থেকে পড়ে শ্রমিক নিহত
সোনারগাঁ সংবাদদাতা :নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্পাঞ্চল এলাকায় নির্মাণাধীন ৭ তলা ভবন থেকে পড়ে শ্রমিক নিহত হয়েছে। মদিনা গ্রুপের টাইগার সিমেন্ট কারখানায় রংঙের কাজ করার রুহুল আমিন (২১) নামের এ শ্রমিক নিহত হয়। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন রংপুরের কাউনিয়া থানার পূর্বচালহাট গ্রামের আতাউর রহমানের ছেলে। সোনারগাঁয়ের প্রতাপের চর নোয়াব আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে তিনি বসবাস করেন। কোন অভিযোগ না থাকায় পুলিশ নিহতের লাশ পরিবারের কাছ হস্তান্তর করে। নিহতের বাবা আতাউর রহমান জানান, তার ছেলে রুহুল আমিন মদিনা গ্রুপের টাইগার সিমেন্ট ফ্যাক্টুরিতে রাজু নামের এক ঠিকাদারের মাধ্যমে রঙের কাজ করে। গতকাল মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো স্টীলের ভবনের ৭তলার কাজ করছেন। হঠ্যাৎ নিরাপত্তা বেল্ট ফসকে সে নীচে পড়ে আহত হয়। সহকর্মীরা তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। তবে কারখানা কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন,শ্রমিক নিহত হওয়ার খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

