
ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দরভাবে বাঁচতে হলে বৃক্ষ নিধন না করে আরও বেশি করে বৃক্ষরোপণ করার আহবান জানিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য গ্রিন বাংলাদেশ উপহার দিতে পারবো।
জেলা প্রশাসক বলেন, প্রাকৃতিক বিপর্যয় প্রতিরোধে বৃক্ষের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। মানব সৃষ্ট কর্মকা-ের বিরূপ প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। তাই জলবায়ুর পরিবর্তনের প্রভাবে দেশে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগ প্রতিনিয়ত বেড়ে চলেছে।
রবিবার (২৯ জুন) সকালে নারায়ণগঞ্জে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনকালে তিনি বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। জলবায়ুর বিরুপ প্রভাব থেকে রক্ষা পেতে হলে সবাইকে গাছ লাগাতে হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সবার উদ্দেশ্যে বলেন, আপনারা বেশি বেশি করে বৃক্ষরোপণ করেন। তাহলে আমাদের দেশ বাঁচবে আমরা অক্সিজেন বেশি বেশি পাবো। দেশে বৃষ্টিপাত বেশি হবে। আপনারা দেখছেন একটা দেশের বনভূমির পরিমাণ যদি কমে যায় তাহলে সেই রাষ্ট্রে বিভিন্ন অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে।

