আজ
|| || ||
বিশ্বের যেখান থেকেই হুমকি আসুক, সেই স্থানকেই টার্গেট করা হবে: ইরান
প্রকাশের তারিখঃ ২৮ নভেম্বর, ২০২৬
ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের হুমকির উৎস বিশ্বের যে প্রান্তেই থাকুক, তা দেশটির জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর উপপ্রধান।
শনিবার (২৮ নভেম্বর), ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার (আইআরএনএ) বরাতে এ তথ্য জানা গেছে।
দেশটির সশস্ত্র বাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হেইদারি বলেন, ইরানের বিরুদ্ধে কোনো দেশ বা পক্ষ হুমকি তৈরি করলে, বিশ্বের যেখান থেকেই সেই হুমকি আসুক না কেন, সংশ্লিষ্ট উৎসকে লক্ষ্যবস্তু করা হবে।
বিশ্ব পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রসঙ্গ টেনে হেইদারি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে ইরানকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার চেষ্টা করছেন। তার মতে, এর মধ্য দিয়ে ট্রাম্প নিজের ধৈর্য হারানোরই ইঙ্গিত দিয়েছেন। কারণ, যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড কিংবা বক্তব্য কখনোই ইরানের সিদ্ধান্ত গ্রহণে নির্ধারক ভূমিকা রাখেনি।
ইরানের এই সামরিক কর্মকর্তা আরও বলেন, দেশটির সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। শত্রুপক্ষ যদি ভুল পদক্ষেপ নেয় কিংবা ইরানের বিরুদ্ধে আগ্রাসী কর্মকাণ্ড চালায়, তাহলে তার জবাব দেওয়া হবে।
তিনি পুনর্ব্যক্ত করেন, ইরানের বিরুদ্ধে যেকোনো দেশের ভূখণ্ড থেকে হুমকি এলে সেই হুমকির উৎসকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে তেহরান।
হেইদারির এই বক্তব্যে ইরানের সম্ভাব্য পাল্টা পদক্ষেপের ভৌগোলিক পরিসর নিয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষকরে, কোনো হামলা বা হুমকির জবাব শুধু সংশ্লিষ্ট দেশের ভেতরে সীমাবদ্ধ না রাখার বার্তা দিয়েছেন তিনি। তবে কোন পরিস্থিতিতে এবং কী ধরনের পদক্ষেপকে ইরান হুমকি হিসেবে বিবেচনা করবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এই সামরিক কর্মকর্তা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.