আজ
|| || ||
সিদ্ধিরগঞ্জে বুলডোজারে বাড়ি ভাঙচুরের মামলার প্রধান আসামি শাহীনের সংবাদ সম্মেলন
প্রকাশের তারিখঃ ২৭ নভেম্বর, ২০২৬
স্টাফ রিপোর্টার : সিদ্ধিরগঞ্জে হিরাঝিল আবাসিক এলাকায় মধ্যরাতে বুলডোজার দিয়ে বসতবাড়ি গুড়িয়ে দেওয়ার ঘটনায় ভুক্তভোগী পরিবারের দায়ের করা মামলায় নিজেকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মো. শাহিন আলম নামের এক ব্যক্তি।
সংবাদ সম্মেলন করা শাহীন দায়ের করা মামলার প্রধান আসামি ও বুলডোজার দিয়ে বাড়ি ভাঙচুরের মূল হোতা বলে জানা যায়। তিনি পেশায় একজন স্বর্ন ব্যবসায়ী।
বুধবার (২৫ নভেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকায় একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে বুলডোজার (এক্সকাভেটর) দিয়ে বাড়ি ভাঙচুরের ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করে স্বর্ণকার শাহীন আলম দাবি করেন, এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। ঘটনার সময় আমি ঐ এলাকায় যাইনি। যা হীরাঝিল এলাকার সকল গলির সিসি ক্যামেরা পর্যালোচনা করলেই প্রমাণ মিলবে।
তিনি বলেন, আমি গত ৩০ বছর যাবত স্বর্ণ ব্যবসা পরিচালনা করে আসছি। সততার সঙ্গে ব্যবসা করে জীবিকা নির্বাহ করি। আমি কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই। একটি মহল আমার সুনাম নষ্ট করার লক্ষ্যে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
গত মঙ্গলবার ভোরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বুলডোজার নিয়ে একটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এ সময় টিনশেড বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি একজনকে কুপিয়ে আহত এবং ঘর থেকে নগদ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ ঘটনার মামলায় বিএনপি নেতা রবির ছেলে ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক নেতাসহ ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। তবে শুক্রবার (২৭নভেম্বর) বিকেল পর্যন্ত এ ঘটনায় এক জনকে গ্রেপ্তারে সক্ষম হয়েছে পুলিশ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.