সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী শুরু
প্রকাশের তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৬
রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৬ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত এ আয়োজন চলবে। ঘড়িকিনুন
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এফ এম মান্নান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ। সম্মানিত অতিথি ছিলেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, জেলা ট্রেনিং কর্মকর্তা ডা. বিশ্বপদ বিশ্বাস এবং জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক কৃষিবিদ মো. জাহিদুর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি, খামারি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com