আজ
|| || ||
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৬
অদ্য ২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, "রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রাণিসম্পদ বিভাগ, নোয়াখালীর আয়োজনে জনাব আবুল কালাম আজাদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, নোয়াখালীর সভাপতিত্বে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক, নোয়াখালী মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এন এম নাসিরুদ্দিন, পুলিশ সুপার, নোয়াখালী মহোদয়।
অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় অন্যান্য অতিথিদের সঙ্গে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সম্ভাবনাসংশ্লিষ্ট বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং স্টলগুলোতে প্রদর্শিত বিভিন্ন কার্যক্রম ও উৎপাদিত পণ্য সম্পর্কে অবগত হন।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় জাতীয় অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে খামারিদের অবদানের ভূয়সী প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন যে, প্রাণিসম্পদ খাতের ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি অচিরেই বিদেশে প্রাণিসম্পদজাত পণ্য রপ্তানির সুযোগ আরও সম্প্রসারিত হবে। এ সময় তিনি খামারিদের সার্বিক উন্নয়নে উৎসাহ প্রদান করেন।
এছাড়াও তিনি আশ্বস্ত করেন যে, নোয়াখালী জেলা পুলিশ সর্বদা প্রান্তিক খামারিদের পাশে রয়েছে এবং গবাদিপশু ও পোল্ট্রি খাতের যেকোনো ধরনের অপরাধ ও চুরি প্রতিরোধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে সর্বদা সচেষ্ট রয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.