আজ বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্ববাজারে ফের নিম্নমুখী স্বর্ণের দাম। মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে অনিশ্চয়তায় সতর্ক অবস্থানে রয়েছেন বিনিয়োগকারীরা। এর প্রভাব পড়েছে মূল্যবান এই ধাতুর বাজারে। বুধবার বাংলাদেশ সময় বেলা ১টা ৮ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫১৯ দশমিক ৯৪ ডলারে নেমে এসেছে।বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ

এর আগে গত শুক্রবার (২০ নভেম্বর) স্বর্ণের দাম ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। এ ছাড়া ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ২ শতাংশ কমে ৩ হাজার ৫১৯ ডলারে নেমেছে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪০ দশমিক ৪১ ডলার, প্লাটিনামের দাম ১ দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ২৬০ দশমিক ৩২ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে ৮৫০ দশমিক ৪৫ ডলারে নেমে এসেছে।

এদিকে, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তথ্যসূত্র: রয়টার্স

Exit mobile version