আজ
|| || ||
ফতুল্লায় ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা শফি গ্রেফতার
প্রকাশের তারিখঃ ২৫ নভেম্বর, ২০২৬
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শফিকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) ফতুল্লার ফাজিলপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শফি ফতুল্লার ফাজিলপুর এলাকার সামসুল আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজামের অনুসারী হিসেবে পরিচিত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শাহ নিজামের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন শফি। ফতুল্লা যমুনা ডিপোতে ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের সদস্য হওয়ার সুবাদে ডিপোতে তেলচুরি সহ ট্যাংকলড়ী থেকে ব্যাপক চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চাঁদাবাজি ও তেলচুরি করে বানিয়েছেন কোটি কোটি টাকার সম্পত্তি। এছাড়া রাজনৈতিক পটপরিবর্তনের পর স্থানীয় বিএনপির কয়েকজন নেতার সঙ্গে সমঝোতার মাধ্যমে তিনি নিজের কর্মকাণ্ড অব্যাহত রাখার চেষ্টা করেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত শফির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সহিংসতা, মাদক ব্যবসা, তেল ডিপো তে চাঁদাবাজিসহ একাধিক সুনির্দিষ্ট মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয়।এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃত শফির বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও বৈষম্যবিরোধী আন্দোলন নস্যাৎ করাসহ সুনির্দিষ্ট একাধিক অপরাধের মামলা রয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.