আজ
|| || ||
তারেক রহমানের জন্মদিনে এডভোকেট শাহ আলম মানিকের শুভেচ্ছা
প্রকাশের তারিখঃ ২০ নভেম্বর, ২০২৬
প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ আলম মানিক। গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় এডভোকেট শাহ আলম মানিক বলেন, তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব, রাজনৈতিক প্রজ্ঞা ও সাংগঠনিক দক্ষতা বিএনপির নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগাচ্ছে।
তিনি তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে তাঁর নেতৃত্ব আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রত্যাশা। পরিশেষে তিনি তারেক রহমানের জন্মদিনে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও শুভকামনা জানান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.