আজ
|| || ||
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে অ্যাড. শাহ আলম মানিকের নেতৃত্বে বিক্ষোভ ও অবস্থান
প্রকাশের তারিখঃ ১৯ নভেম্বর, ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা সারাদেশব্যাপী 'লকডাউন' কর্মসূচি এবং এর আড়ালে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
১৯ নভেম্বর বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম মানিকের উদ্যোগে সিদ্ধিরগঞ্জ এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
কর্মসূচির শুরুতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে সিদ্ধিরগঞ্জের চাষাঢ়া-আদমজী সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন এবং পরে এক সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি ও সমাবেশে মিলিত হন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহ আলম মানিক বলেন, "কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ লকডাউনের নামে দেশব্যাপী আবারও নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিহত করতে রাজপথে আমাদের এই সতর্ক অবস্থান। কোনো ধরনের নৈরাজ্য বরদাশত করা হবে না।" এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সহ-সভাপতি সেলিম শেখ, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সভাপতি মো: হানিফ, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সদস্য আব্দুল্লাহ প্রধান ও শাহ আলম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৬ নম্বর ওয়ার্ড জাসাসের সভাপতি মাহবুবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক বাবুল, ৭ নম্বর ওয়ার্ড জাসাসের সভাপতি সোলাইমান, ৮ নম্বর ওয়ার্ড জাসাসের সহ-সভাপতি সুমন আহম্মেদ ও যুগ্ম আহ্বায়ক ইকবাল আহম্মেদসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.